• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৪৫:১৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

১০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:৫৮

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

৯ নভেম্বর সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করেছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

এদিকে অবরোধ প্রতিরোধে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

টিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১১:৪১


আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫৬:১৮


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১০ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩০:৩৪