• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৯:১৩ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ

২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
ছবি: সংগৃহীত

‎অনলাইন ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

২১ নভেম্বর শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত ৫ থেকে ৭টি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বহু হতাহতের আশঙ্কা করা যাচ্ছে। তবে হতাহতের প্রকৃত তথ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ ফোন ধরছে
না।

‎স্থানীয়রা বলেন, সকাল থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন

আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির সামনে নৌকা চত্বরের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হলেও পৌর হাতিগারা এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫



পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৪


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬