• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩১:০৫ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৭

সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১ নভেম্বর শনিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের পাশাপাশি সদস্য এবং তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকার আন্তরিক। এর অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।

আরও পড়ুন

নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ

তিনি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন পরিকল্পনা নির্দেশনা প্রণয়ন করেছে।

আরও পড়ুন

ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনও সরকারের পরিকল্পনার অংশ।

সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য নেতৃত্বের ধারাবাহিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘চেইন অব কমান্ড’ সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ। পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকে দিনটি সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আরও পড়ুন

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে।

বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশে-বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদত বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

আওয়ামী লীগের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ