• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:০৬ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা

২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬

হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে হামলা হয়েছে।

২১ নভেম্বর শনিবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাঙ্কার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে।

ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে। সূত্র: বার্তা সংস্থা এএফপি

আরও পড়ুন

গণহত্যার রায়: রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত

পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি। শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।

আরও পড়ুন

রোহিঙ্গাদের বাঙালি বলেই দাবি মিয়ানমারের, আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
হরমুজ প্রণালিতে দুটি ট্যাঙ্কারে হামলা
২১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৬