• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০৪:৪১ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২১:১৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা চান ডিএনসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

২৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

শফিকুল ইসলাম খান বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রত্যক্ষ হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় থাকলেও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তা বিবেচনায় আসা উচিত নয়। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পরিচয় বা ক্ষমতার কারণে কাউকে ছাড় দেওয়া যাবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।

ডিএনসিসি প্রশাসক জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। পাশাপাশি মিরপুর বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং অপরাধে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘অপরাধী যে-ই হোক, যে পরিচয়ই বহন করুক, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ও যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:১৬