ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
২৬ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানীর উত্তরার ওই হাসপাতালে গিয়ে সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত জটিলতায় গত ২০ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তাঁর পক্ষ থেকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাশেদ খাঁন। সেখানে তিনি কিছু সময় অসুস্থ বিএনপি নেতার পাশে থাকেন এবং চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুর জন্য ফুল ও ফলের ঝুড়ি পৌঁছে দেন রাশেদ খাঁন।
হাসপাতালে রাশেদ খাঁনের সঙ্গে সাক্ষাতের পর সাইদুর রহমান বাচ্চু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available