অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাচঁ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়— মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার চারতলা ভবনের ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত তাদের হাতে থাকা আখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সাথে জড়িয়ে বিকট শব্দে স্পার্ক করে আগুন ধরে যায়।
এতে ছাদের উপর থাকা পাচঁ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে মাদরাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিউটিউটে পাঠানো হয়।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available