• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৯:০৫ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে ময়মনসিংহ ছাত্রকল্যাণের নেতৃত্বে রজিব-জায়ীদ

১৭ মার্চ ২০২৪ সকাল ০৮:৪৭:২২

বেরোবিতে ময়মনসিংহ ছাত্রকল্যাণের নেতৃত্বে রজিব-জায়ীদ

বেরোবি প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের নতুন ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসাইন রজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ ।

১৬ মার্চ শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বেরোবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ময়মনসিংহ জেলার কৃতি সন্তান শেখ মাজেদুল হক এ কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল লোক প্রসাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম, রেডন নাসিং ভর্তি গাইডের লেখক মো. আল আমিন তালুকদার তানভীরসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন, তাসকিয়া তাবাসুম, সুদীপ্ত বিশ্বাস, মিজানুর রহমান পলাশ, রুবিনা ইসলাম, মাহরুফ হাসান আহাদ ও ফাহিম আবিদ।

যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন-সাফওয়ান মাহির রিফাত, কাউছার আহমেদ, মো. সাইদ হাসান নাফি, মো. হাসিবুল হাসান, জয় খান, নুপুর আক্তার, এল এইস নাইম ও তামিম আহমেদ।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে-তমাল চন্দ্র বিশ্বাস মো. সাব্বির হোসেন, ইসরাত জাহান তন্নী, এমদাদুল শেখ, আফরোজা সুলতানা নিতু, মনির হোসেন আকাশ ও আবু নাইম।

কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন সাদমান হক এবং ইসরাফিল হোসেন দফতর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে শাহরিয়ার আবির ওএনাম রেজা।

প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান ফুয়াদ, নাদিমুল হক এবং ভর্তি বিষয়ক সম্পাদকের হিসাবে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান সিয়াম ও মিজান মাহমুদ।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

নারী বিষয়ক সম্পাদকের নির্বাচিত হয়েছেন তাসবীরুন মাশরেকা সুবাহা দীপান্বিতা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন নরোত্তম কান্তি দাস, ইহসানুল হক শিমুলসহ আরও অনেকে বিভিন্ন প্রকার দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটির সভাপতি মো. ইসমাইল হোসাইন রজিব বলেন, আমরা ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে আরো সুসংগঠিত করবো এবং শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সহযোগিতা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের জায়ীদ বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সবার সাথে মিলেমিশে থাকবো এবং সবাই এক সাথে কাজ করবো যাতে বেরোবিতে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদকে রোল মডেল তৈরি করতে পারি। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০