বিনোদন ডেস্ক: বলিউডে একসময় পারিশ্রমিকের আলোচনায় অভিনেতাদের আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন বড় বাজেটের সিনেমায় অভিনেত্রীরাও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ আকর্ষণ। তাদের জনপ্রিয়তা ও বক্স অফিসে প্রভাবের প্রতিফলন দেখা যাচ্ছে পারিশ্রমিকেও।
ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড পেরিয়ে হলিউডেও সফল এই অভিনেত্রী প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ৩০ কোটি টাকা। ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবত’, ‘পিকু’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সফল সিনেমার এই অভিনেত্রী ছবিপ্রতি নেন ১৫ থেকে ৩০ কোটি টাকা।
তৃতীয় স্থানে কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায়ও সক্রিয় এই অভিনেত্রীর পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ তার উল্লেখযোগ্য সিনেমা।
চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার ৩’, ‘ধুম ৩’ ও ‘নমস্তে লন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করা এই তারকার ছবিপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।
আর পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমায় অভিনয় করা আলিয়া প্রতি সিনেমার জন্য নেন ১০ থেকে ২০ কোটি টাকা।
সব মিলিয়ে বলিউডে নারী তারকাদের পারিশ্রমিকের অঙ্ক এখন বেশ ঈর্ষণীয়। আর এই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের অবস্থানই নজর কেড়েছে সবচেয়ে বেশি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available