• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৫:২৩ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৭:৪২

লালমনিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও অন্তত আটজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১