রাজধানীর জাহাঙ্গীর গেটে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।৮ আগস্ট শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে আসা একটি ট্রাক জাহাঙ্গীর গেট এলাকায় মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেলটি ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।সূত্র: যমুনা টিভি