• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:০৪:৫৩ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার রুদ্ধদ্বার বৈঠক

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার রুদ্ধদ্বার বৈঠক

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১৮ নভেম্বর বুধবার মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান শফিকুর রহমান। একান্ত এই বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্র হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়েও তাঁরা একমত হন।

আরও পড়ুন

সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা: শিক্ষামন্ত্রী

বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে আলোচিত বিষয়গুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ২০২৪ সালের আন্দোলনের মতো আবারও সবাইকে এক মঞ্চে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। একই দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর এই একান্ত বৈঠক রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে বৈঠকের আলোচনার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩