• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৫৯:৪৮ (03-Aug-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপে নিয়ন্ত্রণে গাঁথাছড়ার আগুন

৩ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:৪৭

সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপে নিয়ন্ত্রণে গাঁথাছড়ার আগুন

ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

৩ আগস্ট সোমবার ভোরে একটি কাঠমিস্ত্রির কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের নেতৃত্বে তিনটি বি-টাইপ টহল দল অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনীর সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুনের ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। সময়মতো এই উদ্যোগ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ