হুতিদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলার দাবি সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে ৪১৪টি হামলা চালানো হয়েছে বলে দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী।২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে দেশটির সরকারি বার্তা সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে সামরিক মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ কথা জানায়।সামরিক মুখপাত্র বলেন, এসব অভিযানে হুতিদের সামরিক শক্তি ও রসদ সরবরাহের ওপর হামলা চালানো হয়েছে।তিনি বলেন, এসব হামলায় হুতি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি জানাননি।তবে, ইয়েমেন সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে, ২৮ সেপ্টেম্বর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি বাহিনী ১০টি ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে ৩৫৬টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির ৪৭৬ সদস্য নিহত বা আহত হয়েছে বলে মন্ত্রণালয় দাবি করে।প্রসঙ্গত, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন একটি জোট দেশটিতে হস্তক্ষেপ করে।সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয়। এ সময় হুতিরা আল-হুদায়দাহ ও তাইজ প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয়। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা শহরও রয়েছে। এছাড়া, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত মায়ুন দ্বীপেও পৌঁছে যায়।সূত্র: আনাদোলু এজেন্সি