• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৯:৫৭ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

দুর্ঘটনার কবলে ঢাবির বিআরটিসি বাস, ৮ শিক্ষার্থী আহত

১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৪:৫৫

দুর্ঘটনার কবলে ঢাবির বিআরটিসি বাস, ৮ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনকে আঘাত করেছে। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

১৫ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে ঢাকা-মগবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রেইনবো ক্রসিং এলাকায় নামার সময় দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারায়। এরপর সামনে থাকা একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে মগবাজার ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খায়।

Ad

এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা শিক্ষার্থী জানান, বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, ফলে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২





Follow Us