• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০০:৫৯ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি

হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন মঞ্জুর করেছেন আদালত।৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।এর আগে চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে রিকশায় মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি চলাকালে ঘটনাটি ঘটে। এ সময় একটি পক্ষের বাধা ও উত্তেজনার মধ্যে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, শাহবাগ থানার বিপরীত পাশে একদল ব্যক্তি লাউড স্পিকারে স্লোগান দেন এবং সরকারি কার্যক্রমের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।পরবর্তীতে মামলার প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয় এবং আদালতের নির্দেশে তারা কারাগারে পাঠানো হয়। এবার হাইকোর্ট তাদের মধ্যে একজনের জামিন মঞ্জুর করলেন।