• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৪১:১৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

২৯ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:৪০

কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি দুমুখী চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

২৯ এপ্রিল বুধবার সকালে র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে চলমান অভিযান কর্মসূচির অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)। র‍্যাব জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে দাবি র‍্যাবের।

মেজর সাদমান বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

র‍্যাব জানায়, এ চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের সঙ্গেও তাঁদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, চাপাতি এবং সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯





প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১