• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২২:৩৭ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩১:০৭

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মমিতা (২৫) নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি ট্রপিক্যাল নীটেক্স লিমিটেডের কর্মী ছিলেন।

Ad

৮ ফেব্রুয়ারি রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমিতা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ ট্রাকটি ও চালককে আটক করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০


কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩১:০৭


ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১৩




Follow Us