• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:১৫:০৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ক্ষতি ৬ লাখ টাকা

২৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৪:২৭

সদরপুরে অগ্নিকাণ্ড, গরু-ছাগল পুড়ে ক্ষতি ৬ লাখ টাকা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গোয়ালঘর পুড়ে ৩টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২৪ জানুয়ারি শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে থাকা টিনের দোচালা গোয়ালঘরে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। গরু-ছাগলের ডাকাডাকিতে ঘুম ভেঙে পরিবারের সদস্যরা বাইরে এসে আগুন দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে গোয়ালঘরসহ ভেতরে থাকা পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬