• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫০:৩১

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন আসামবস্তি-টু-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু সড়ক বেয়ে উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই মিনি পিকআপটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫