• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৯:৩২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ-তরুণীর

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:৪২

মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ-তরুণীর
মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেলে দুর্ঘটনায় তরুণ-তরুণী নিহত। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই তরুণ-তরুণী।

১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ওই দুজন ঢাকা থেকে মোটরসাইকেলে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০