• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৫:২৪ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০

আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক: আজ ১৩ নভেম্বর শুক্রবার চাঁদ ধনু রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ৮টা ৪২ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা চতুর্থী তিথি, তারপর শুরু হবে কার্তিক শুক্লা পঞ্চমী তিথি। এর পাশাপাশি আজ থাকবে ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব। জ্যোতিষমতে জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।

মেষ
মেষ রাশির জাতকরা আজ সঞ্চয় করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। ব্যবসা খুব ভালো চলবে। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। উচ্চ রক্তচাপের কারণে কষ্ট পেতে পারেন। হঠাৎ কোনও নতুন কাজের সুযোগ পেতে পারেন। এর ফলে আপনার জীবনে বড় বদল আসবে।

বৃষ 
আজ কিছু মূল্যবান উপহার পাবেন। নতুন ব্যবসায়িক উদ্যোগে সাফল্য পেতে পারেন। কমিশন ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিক ভাবে লাভবান হবেন। ছোট ভাইয়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। কর্মস্থলে কথাবার্তায় কৌশল বজায় রাখতে হবে। মধুর কথায় কাজকর্মের উন্নতি হবে।

আরও পড়ুন

আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)

মিথুন
আজ আপনার কাজে হঠাৎ বাধা আসতে পারে। অনাবশ্যক কথা না বলাই ভালো। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত খরচ হতে পারে। অযথা দুশ্চিন্তা মানসিক অবসাদের কারণ হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে। যে কোনও কাজ করে আজ মানসিক তৃপ্তি পাবেন না।

কর্কট 
আজ কর্কট রাশির জাতকদের আয়ভাব অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রচুর রোজগার করতে পারবেন। ব্যবসায়ীদের কোনও ঝুঁকি না নেওয়া উচিত হবে। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে মতভেদ থাকলেও রাতের বেলা মিটে যাবে। সন্তানের উন্নতি আপনাকে আনন্দ দেবে। মূল্যবান উপহার পেতে পারেন।

সিংহ 
জ্ঞাতিশত্রুতার সম্মুখীন হতে পারেন। সংসার সম্পর্কে নতুন কোনও খবর পেতে পারেন। ব্যবসা মোটের ওপর ভালোই চলবে। ফাটকা ক্ষেত্রে টাকা বিনিয়োগের ঝুঁকি না নিলেই ভালো। উচ্চশিক্ষায় নতুন সুযোগ হতে পারে। ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন

আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)

কন্যা
কিছু শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। স্থাবর সম্পত্তি কেনা বা উত্তরাধিকার সূত্রে সম্প্রতি প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সকলের কাছে প্রশংসনীয় হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীরা লাভবান হবেন। চর্মরোগে বা দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন।

তুলা
অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তুলা রাশির জাতকরা। নিকট বন্ধুর সঙ্গে আপনার ঝামেলা বাধতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত খরচ হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃশ্চিক 
বিয়ের সম্বন্ধ আসতে পারে। ব্যবসায় দুর্দান্ত লাভের সুযোগ পাবেন। কোনও প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়ী হবেন। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হবে। পুরোনো বন্ধুর সঙ্গে ভাঙা সম্পর্ক ধীরে ধীরে আবার জোড়া লাগবে। অপ্রত্যাশিত ভাবে বকেয়া টাকা পেতে পারেন।

আরও পড়ুন

আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)

ধনু 
বহুজাতিক ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসার কারণে দূরে কোথাও সফর করতে হতে পারে। ভাই-বোনের মধ্যে বৈষয়িক সমস্যা আসতে পারে। ডায়াবিটিস বা সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। যে কোনও সমস্যা কথাবার্তার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। বন্ধুর কারণে ক্ষতি হতে পারে।

মকর 
আজ গাড়ি কেনার যোগ রয়েছে। জ্ঞাতি শত্রুতায় বিব্রত হতে পারেন। পর্যাপ্ত আয় বাড়বে। এর ফলে আপনার মনে সন্তুোষ থাকবে। পিতার সঙ্গে মতপার্থক্য আসতে পারে। দীর্ঘদিন ধরে না পাওয়া জিনিস আজ আপনি পেতে চলেছেন। আইনি সমস্যা এড়িয়ে চলুন।

কুম্ভ 
বাক সংযম বজায় রাখুন কুম্ভ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে তারা সফল হতে পারবে না। মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। কোনও ক্রনিক অসুখ, হাড়ের সমস্যা বা পায়ের ব্যাথায় কষ্ট পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা উপকার পাবেন। পরিবারের সঙ্গে সময় উপভোগ করবেন।

আরও পড়ুন

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)

মীন
মনে দ্বিধা থাকায় জরুরি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। ভ্রাতৃস্থানীয় লোকের থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ রয়েছে। উপযুক্ত হয়েও আজ নিজের প্রাপ্য সম্মান পাবেন না। এই কারণে মনে হতাশা থাকবে। ব্যবসা থেকে লাভ বাড়বে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০