• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:০৫:৩১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

১১ দিনে দেশে এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৮:৪৪

১১ দিনে দেশে এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট: প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন

জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীরা

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০