মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ-তরুণীর
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই তরুণ-তরুণী।১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ওই দুজন ঢাকা থেকে মোটরসাইকেলে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করা যায়নি।এটিভি/এসআইআর