• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৮:৫৭ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৫:১৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের নাজিরারটেক উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

পরে স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
নবম পে স্কেলের প্রজ্ঞাপন রোববার
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:২০



মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:০৬


নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
নারায়ণগঞ্জে ঝোপে মিলল বিদেশি এয়ার রাইফেল
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৩০


টানা তিন দফা কমা‌র পর বাড়লো সোনার দাম
টানা তিন দফা কমা‌র পর বাড়লো সোনার দাম
৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:১০