• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৬:১৩ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

দুই মাসের মিলিকে একা করে বাবাও চলে গেলেন না ফেরার দেশে

৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৭:৪৩:৪৯

দুই মাসের মিলিকে একা করে বাবাও চলে গেলেন না ফেরার দেশে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া দুই মাসের মিলি এবার বাবা সিয়াম খানকেও হারালো। এর আগে সড়ক দুর্ঘটনায় মিলির মা ও মামা ঘটনাস্থলেই নিহত হন। আর বাবা সিয়াম খান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

দুর্ঘটনার ৪দিন পর ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। সিয়াম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।

এর আগে ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী পরিবহন ও ইজিবাইক মুখমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত ও একই পরিবারের দুই মাসের মিলিসহ ৩ জন গুরুতর আহত হন।

নিহতরা ছিলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হন নিহত সুমি বেগমের ২ মাস বয়সী শিশু মিলি আক্তার, স্বামী সিয়াম খান(৩৫) ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮)।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার এখনও পলাতক রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮