• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৯:০৯ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত

১২ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:০৩:৪৪

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর রোববার উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা মাহবুব রশিদ (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হন।  মাহবুব রশিদ ঐ গ্রামের আব্দুল লতিফ এর চতুর্থ পুত্র।

Ad

জানা যায়, নিজ বাড়ি থেকে পীরগঞ্জে আসার পথে নানুহার নামক স্থানে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা বেগতিক হলে মাহবুবকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯ টায় মাহবুবের মৃত্যু হয়। রোববার সন্ধ্যা ৮ টায় মাহবুবকে তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। মাহবুবুর রশিদ দীর্ঘদিন যাবত আওয়ামী যুবলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

Ad
Ad

তিনি পীরগঞ্জ উপজেলা যুবলীগ কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। মাহবুবের অকাল মৃত্যুতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us