• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১০:৫২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় ডাবের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:৪৮:০৭

নওগাঁয় ডাবের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডাবের বাজারে অভিযান চালিয়ে ডাবের মূল্য প্রদর্শণ ও ভাউচার সংরক্ষণ না করায় ৩ ডাব বিক্রেতাসহ ৪টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Ad

২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

Ad
Ad

সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, ঢাকায় ডাব ব্যবসায়িদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা হয়েছে। অযৌক্তিকভাবে কেন ডাবের দাম বৃদ্ধি করা হয়েছে সেই সভায় আলোচনা করা হয়। মহাপরিচালকের নির্দেশে শহরের বেশ কয়েকটি এলাকায় ডাবের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, শহরের ঢাকা বাসস্ট্যান্ড, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডাব ব্যবসায়িরা ক্রয়-বিক্রয় ভাইচার (রশিদ) সংরক্ষণ করছেন না। এছাড়া ডাবের মূল্য তালিকাও প্রদর্শণ করা হচ্ছে না। অভিযানের সময় ইসলাম ডাব আড়ত ও ঈমাম ডাব আড়তকে ৫০০ টাকা এবং সাজু ডাব আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ব্যবসায়িদের সর্তক করা হয়েছে। অধিকাংশ ডাব ব্যবসায়িদের কাছে ভাইচার পাওয়া যায়নি। তবে কয়েকজনের কাছে ক্রয়ের ভাইচার পাওয়া গেছে। এছাড়া বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্য তালিক প্রদর্শন না করায় ২ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তা।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিকসহ জেলা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us