• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১২:২৩:২২ (21-Mar-2026)
  • - ৩৩° সে:
ভোক্তার ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার

ভোক্তার ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা অধিকারের এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি বলেন, ‘এ ব্যাপারে সব ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে, সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেষ্ট থাকতে হবে।’এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম বলেন, ঘটনাটি অতিরঞ্জিত হয়েছে।তিনি জানান, যে ব্যবসায়ী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তিনি ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমে ব্যবসায়ীরা আগের মতোই সহযোগিতা করবে বলে উল্লেখ করেন আবুল হাশেম।