• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৫:০৯ (03-Sep-2026)
  • - ৩৩° সে:
শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে ইজিবাইকসহ ভারতীয় কসমেটিকস জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ সেপ্টেম্বর বুধবার অভিযান পরিচালনা করে এসব মালামালসহ ইজিবাইক জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস শেরপুরের দিকে পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করতে সক্ষম হয় বিজিবি।জব্দ করা ইজিবাইক ও কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক এ বিষয়ে বিজিবির জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।