• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:১৮:৩৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে বাহিনীটি।

২৩ নভেম্বর সোমবার পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার এবং চারজনকে গ্রেফতারের তথ্য সংবাদ সম্মেলনে জানান এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক।

আরও পড়ুন

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে ভাই-বোন। তাদের বিরুদ্ধে মাদকব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে এসআরবি।

তিনি আরও জানান , গত ছয় মাসে এসআরবি প্রায় ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসময় এসব অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বলে জানানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩