• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:২১ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবা নিহত

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:২৩

নড়াইলে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবা নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে খায়রুল শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটায়।

পুলিশ, নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করত। বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাঙচুর করত। একইভাবে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে বঁটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর খায়রুল পালিয়ে যায়।

আরও পড়ুন

বরিশালে ‘গ্রাম আদালত’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ