• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৭:০০ (05-Nov-2026)
  • - ৩৩° সে:
নড়াইলে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবা নিহত

নড়াইলে মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবা নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে।৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে খায়রুল শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটায়।পুলিশ, নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া করত। বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাঙচুর করত। একইভাবে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে বঁটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার পর খায়রুল পালিয়ে যায়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।এটিভি/ এইচকে