• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১৩:৩৯ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

পাবনায় অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:০৫

পাবনায় অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

‎পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
‎
‎২৭ সেপ্টেম্বর রোববার দুপুর ২টার দিকে দুবলিয়া বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুদ ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানে মজুদ থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
‎‎অন্যদিকে বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ থাকা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

‎‎মান্নানের থেকে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আর আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি মূল্যে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। 

‎‎উপসহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম আগামী বুধবার সকাল থেকে জব্দ করা এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

একটি অভিযানে নেতৃত্ব দেন, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এছাড়া আরেকটি অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি পরিচালনা করেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১১


হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪০


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬