• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৪:১৪ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৭:৪১

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

১২ সেপ্টেম্বর শনিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

আহতের নাম শ্রী উদা। তিনি উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জ চান্দেরহাট বিওপির সীমান্ত পিলার ৩৩৩/এমপি দায়িত্বপূর্ণ এলাকায় ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিনজনই গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমান সেখানে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত দুজনই আমাদের এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা তাদের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে বিএসএফ এখনও অফিসিয়ালভাবে আমাদের নিশ্চিত করেনি। এ ঘটনার বিস্তারিত তথ্যের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯