• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৯:৫৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে মোটরসাইকেল চুরি

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৪:২২:২১

নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে মোটরসাইকেল চুরি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ প্রতিনিধি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান আলমের মোটরসাইকেলটি চুরি হয়েছে।

২৬ জুলাই রোববার রাত ৯টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে সাংবাদিক রায়হান আলম জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবে যান। তিনি তার টিভিএস অ্যাপাচি আরটিআর নীল রংয়ের মোটরসাইকেলটি (নওগাঁ-ল-১২-১৩০০) নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে প্রেসক্লাবের পাশের ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় এক ব্যক্তি মোটরসাইকেল চুরি করে চালিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তিনি বলেন, আশা করি পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধারসহ এঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১



বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:২৫

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৮:৪৫