• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫০:৫৩ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:২৫

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের পর এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৯৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১৬ হাজার ৫০৫ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬