• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৫:৪২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

অনলাইন ডেস্ক: কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই পতন হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের আওতাধীন ছয়টি জেলার (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) ১৯৩টি কেন্দ্রে মোট ৯৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ১৬২ জন। কৃতকার্য হয়েছে মোট ৪৪ হাজার ২৭২ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ

উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ৪১৫ এবং ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৮৫৭ জন। শতকরা হিসাবে মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ। মেধার শীর্ষস্থান অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীদের সাফল্য স্পষ্ট; মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৮২১ জন এবং ছাত্র ৪৯২ জন।

বোর্ডের বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সাল থেকে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার দেখল কুমিল্লা বোর্ড। এর আগে ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং ২০২৫ সালে তা নেমে আসে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। চলতি বছর সেই ধারা অব্যাহত থেকে তা নেমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশে।

এদিকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের মাত্র ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করতে পেরেছে। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।

আরও পড়ুন

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪