• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৩৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসিতে যশোর বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৩:৪২

এইচএসসিতে যশোর বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

অনলাইন ডেস্ক: যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার সামান্য বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ১৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ড বলছে, ফল বিপর্যয় নয়, হয়েছে সঠিক মূল্যায়ন।

এ বছর পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২২৮ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে দুই হাজার ৭৬৭ জন।

৩১ অক্টোবর শনিবার যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফলাফলের এসব তথ্য জানান বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মতিন।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল এক লাখ ১৭ হাজার ৫১০ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ শিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ৪৩ জনকে।

২০২৫ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৪৯ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৯৯৫ শিক্ষার্থী। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪৬ শতাংশ।

এ বছর বোর্ডের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০টি এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল পাঁচটি।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

পরিক্ষার ফলাফল নিয়ে বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মতিন বলেন, “ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে। আমরা মূলত শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছি।”

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৯



জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬