কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
২৪ জুলাই শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নিহত হয় জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১০ বছর বয়সী তুহিন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত তুহিনের বাবা বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে জানা গেছে।
অন্যদিকে, সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসচালক এ কে মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকা মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available