ডেস্ক রিপোর্ট: ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
১৪ সেপ্টেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমন গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available