• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৬:১৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা

১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৩

আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর সোমবার পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, মিত্রপ্লাজায় ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটে ২৩টি এবং হাবিব সুপার মার্কেটে ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এসব দোকানের প্রতিটিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, লাইসেন্স পরিদর্শক মো. সুমন মিয়া, কর আদায়কারী মো. হানিফ শিকদার, সহকারী কর নির্ধারক মো. ওমর ফারুকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য দুই দিনের সময় দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:২৩

নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:০৪