• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৩২:৫৩ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

১৪ সেপ্টেম্বর সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

মামলার অপর আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেছে প্রসিকিউশন।

এ ছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮



আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪