• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪০:০২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৩

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুরাল হোসেন (৪৩) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধর্মচাকী গ্রামের বোরিং-এর মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নুরাল হোসেন ধর্মচাকি পশ্চিম পাড়া গ্রামের আজিজুল হক-এর ছেলে। এ ঘটনায় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও সাহারুল নামের আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক নুরাল হোসেন মাঠে নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ওই মাঠের একটি সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তার মোটরের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিলেন। একা কাজটি করতে অসুবিধা হওয়ায় তিনি মাঠের কাজে থাকা নুরাল হোসেন ও পাশে থাকা অন্য চাষি সাহারুল ইসলামকে সাহায্যের জন্য ডেকে নেন। সিসি ক্যামেরা লাগানোর এক পর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয় এবং সাইফুল ও সাহারুল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নুরাল নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ