• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩৩ রাত ১১:২৩:৫৮ (01-Aug-2026)
  • - ৩৩° সে:
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুরাল হোসেন (৪৩) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধর্মচাকী গ্রামের বোরিং-এর মাঠে এই দুর্ঘটনা ঘটে।নুরাল হোসেন ধর্মচাকি পশ্চিম পাড়া গ্রামের আজিজুল হক-এর ছেলে। এ ঘটনায় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও সাহারুল নামের আরো দুইজন গুরুতর আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক নুরাল হোসেন মাঠে নিজের গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ওই মাঠের একটি সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম তার মোটরের ঘরে সিসি ক্যামেরা লাগানোর কাজ করছিলেন। একা কাজটি করতে অসুবিধা হওয়ায় তিনি মাঠের কাজে থাকা নুরাল হোসেন ও পাশে থাকা অন্য চাষি সাহারুল ইসলামকে সাহায্যের জন্য ডেকে নেন। সিসি ক্যামেরা লাগানোর এক পর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নুরাল হোসেনের মৃত্যু হয় এবং সাইফুল ও সাহারুল গুরুতর আহত হন।স্থানীয়রা আহত সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নুরাল নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।