• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৫:০০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩১

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাসহ কর্মী গ্রেফতার

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
জনগণের সেবা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় নিয়ে সভাটি শেষ হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবক আটক, ৬ মাস কারাদণ্ড

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩১


ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:২১


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩