• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১১:৫৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬ রাত ০৮:০১:৫৫

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

১০ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

আরও পড়ুন

জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে সংযোগ ফ্লাইটে তিনি আন্তালিয়ায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, ১১ নভেম্বর বুধবার জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিশ্বমঞ্চে আয়োজিত এই সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:১৩




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০