অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
১০ নভেম্বর মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।
পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রশক্তির বর্তমান ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপরে শ্রীমঙ্গলে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভিডিও দেখে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই রামদা দিয়ে এই হামলা করা হয়েছে। তবে হাসিব আল ইসলাম আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছে। মহান আল্লাহর দরবারে হাসিবের সুস্থতার জন্য দোয়া রইলো।’
রাশেদ খান আরও উল্লেখ করেন, ‘হাসিবের ওপরে হামলার এই ঘটনার বিষয়ে আমি ইতোমধ্যে মৌলভীবাজারের এসপি সাহেবের সাথে কথা বলেছি। পুলিশ ইতোমধ্যে অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তার বাড়িসহ বিভিন্ন জায়গায় কয়েক দফা অভিযান পরিচালনা করেছে। এই ঘটনায় এনসিপির মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা মামলা দায়ের করতে গেছেন। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চলমান রয়েছে।’
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available