• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:২৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:০১

ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

১০ নভেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার সাইদুর রহমান

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা কখনো তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচারাধীন মামলার সংখ্যা এবং বিচারকের সংকট নিয়ে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. কেরামত আলীর (চাঁপাইনবাবগঞ্জ-১) আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচারকের প্রায় ৩৯৪টি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন

আগামী ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধ করতে হবে এ-চালানে

তিনি বলেন, শূন্য পদগুলো পূরণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মামলা প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এ ক্ষেত্রে ৩ ধরনের মামলা চিহ্নিত করেছে।

যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

কল্যাণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণের মনোজাগতিক পরিবর্তন জরুরি: ডা. বিটু

অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শুধু মামলার এজাহার বা নথিপত্র দেখে কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের
১০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৫০