• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪৮:১৫ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

৩০ জুলাই ২০২৩ বিকাল ০৫:৪০:৪৭

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

পলাশবা‌ড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: দেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের পঞ্চম ধাপে আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ জুলাই রোববার সকা‌লে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় এসব মডেল মসজিদের উদ্বোধন করেন সরকার প্রধান।

এর মধ্যে গাইবান্ধার পলাশবা‌ড়ি উপ‌জেলা শহ‌রের অফি‌সের হাট নামক স্থানে নির্মিত হয়েছে একটি দৃ‌ষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেটিও আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে গাইবান্ধার পলাশবা‌ড়িতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আস‌নের সংসদ সদস‌্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃ‌তি।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা অতি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন-অর্থ) ইব‌নে মিজান, মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পলাশবা‌ড়ি পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবু বক্কর প্রধান, উপাধ‌্যক্ষ শা‌মিকুল ইসলাম লিপন, তৌ‌হিদুল ইসলাম মন্ডল প্রমুখ।

এসময় রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও পেশাজীবি সংগঠ‌নের নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
১২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৪:৪০


মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
১২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১২